বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি :
সিলেটে হাম ও ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নতুন করে হানা দিয়েছে করোনা ভাইরাস। দীর্ঘ ১৪ মাস পর সিলেটে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৮ জনের হাম শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৯১ জন। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও চারজনের শরীরে। এক সঙ্গে তিন সংক্রামক রোগের প্রকোপে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিলেটে বাড়ছে উদ্বেগ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
হামে একদিনে ৩ জনের মৃত্যু, শিশুর সাথে আছে তরুণীও সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে হাম ও হাম উপসর্গে মারা গেছেন আরও তিন জন। মৃতদের মধ্যে সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণবারী ৩ বছর ৮ মাস বয়সী মো. এহসানুল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণকারী ১৮ বছর বয়সী বর্ণা রানী দাস বানিয়াচং উপজেলার এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী ৮ মাস বয়সী আয়ান সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ৭ আগস্ট সিলেট বিভাগে ২ শিশুর মৃত্যু হলেও ৮ আগস্ট কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এক দিন পর ৯ আগস্টের সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।
মৃত ১২৫ জনের মধ্যে নিশ্চিত হাম ছিল ছয় জনের। বাকি ১১৯ জন মারা গেছেন হাম উপসর্গ নিয়ে। জেলা ভিত্তিক মৃতের পরিসংখ্যান অনুযায়ী সিলেটে ৪৪, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন সন্দেহজনক হাম রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৯ জন। এর মধ্যে সিলেটে ২৯১, হবিগঞ্জে ১০৩, মৌলভীবাজারে ১০২ এবং সুনামগঞ্জে ৩৩৫ জন শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের শনাক্তদের মধ্যে দু’জন রুবেলা আক্রান্ত।
সিলেটের ডেপুটী সিভিল সার্জন ডা. জন্মে জয় শংকর দত্ত জানান, সিলেটে একজন করোনা রোগী শনাক্ত নিয়ে উদ্বেগের কিছু  নেই। তবে হামে মৃত্যুর বিষয়টি উদ্বেগজনক। বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের আক্রান্ত এবং মৃত্যুর বিষয়টি আরও উদ্বেগের বিষয়। হাম উপসর্গে যেসব শিশু মারা যাচ্ছে তাদের অনেকেই টিকা নেয়নি। টিকা ক্যাম্পেইন চলাকালে হয়তো স্বাস্থ্য বিভাগ তাদের খুঁজে বের করতে পারেনি, নয়তো অভিভাবকরা টিকা দিতে আগ্রহ দেখায়নি। ডেঙ্গুর বিষয়টি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর সংক্রমণ ঠেকানো সম্ভব।

Mailsuite


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST