সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি :

সিলেট বিভাগের চার জেলা সহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উজানে ভারতের পাহাড়ী অঞ্চলে ভারি বৃষ্টিপাত হওয়ায় সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার এই শঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অপর দিকে ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল স্থিতিশীল রয়েছে এবং নদীসমূহ প্রাক- মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে বিগত সাতদিন স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে আগামী সাতদিন (২৩ থেকে ৩০ এপ্রিল) সামগ্রিক ভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে।
সাত দিনে স্থানভেদে সর্বমোট ১৫০-৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীসমূহের পানির সমতল সপ্তাহের প্রথম ভাগে স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষ ভাগে (২৮ এপ্রিল থেকে) বেড়ে নদীসমূহের কোথাও কোথাও প্রাক- মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST