রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবনে কৃষকের সক্ষমতা বাড়ছে: ব্রি মহাপরিচালক

Reporter Name / ২৮৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা পূর্বধলা ২১ আগস্ট:বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, “জলবায়ু পরিবর্তন ও রোগবালাই মোকাবিলায় কৃষকের সক্ষমতা বাড়াতে অঞ্চলভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন অত্যন্ত জরুরি।” তিনি জানান, ইতোমধ্যে নেত্রকোণাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৬টি নতুন আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী ধানের ফলন বৃদ্ধিতে সহায়ক হবে।

বৃহস্পতিবার নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শিজকান্দি গ্রামে ব্রি’র আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে আউশ-২০২৫ মৌসুমের ব্রি ধান ৯৮ ও ব্রি হাইব্রিড ধান ৭-এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃষকদের আসন্ন আমন মৌসুমে উন্নত জাতের ধান চাষের পরামর্শ দেন এবং ব্রি’র বিজ্ঞানীদের কৃষকের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খালিদ হাসান তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার ড. চন্দন কুমার মহাপাত্র, এলএসটিডি প্রকল্পের উপ-পরিচালক ড. আফসানা আনছারী এবং পূর্বধলা উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল্লাহ আল নূর।

অনুষ্ঠান শেষে ‘কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্লটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের কার্যক্রম শুরু হয়। এর আগে ধলামূলগাঁও ইউনিয়নের বাদেবিন্নায় আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্রি মহাপরিচালক।

স্থানীয় কৃষক খান সাজ্জাতুন নূর নিলয় জানান, এ বছর ২০ একর জমিতে ব্রি উদ্ভাবিত উফশী আউশ ধান চাষ করে রোগ ও পাখির আক্রমণ কম হয়েছে এবং ফলন আশাতীত হয়েছে। তিনি আগামী মৌসুমে আরও বিস্তৃত আকারে চাষাবাদের পরিকল্পনার কথা জানান।

ব্রি নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের প্রধান জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের সঙ্গে ২০ একর প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে, যা কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

বিকেলে ব্রি মহাপরিচালক স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং গবেষণার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, নেত্রকোণা জেলার পাহাড়, হাওর ও সমতলভূমি মিলিয়ে বৈচিত্র্যময় কৃষি অঞ্চল হিসেবে ব্রি’র আঞ্চলিক কার্যালয়টি ২০২৪ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে। বর্তমানে এটি নেত্রকোণার ১০টি এবং শেরপুরের ৪টি উপজেলায় গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST