বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name / ২২৭ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২১ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, দেশি-বিদেশি অপশক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে একই দিন বিকেল ৪টায় রামগড় বিএনপি পরিবারের উদ্যোগে সর্বসাধারণের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST