বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

সাগর আহমেদ জজ, (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাছুম মোস্তাফার উপস্থিতিতে পূর্বধলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাছুম মোস্তাফা। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
​সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন, প্রকৌশলী মিশুক দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহম্মেদ হারিছসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
​উপস্থিত বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST