বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতী বাসস্ট্যান্ড চাঁদাবাজ ও দখলমুক্তে ওসি জে ও এম তৌফিক আজমের কার্যকর উদ্যোগ

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

  • শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও অবৈধ দখল উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিয়েছেন কালিহাতী থানা’র অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম। তার সরাসরি তদারকিতে বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার তিনি নিজে উপস্থিত থেকে বাসস্ট্যান্ড এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এ সময় সিএনজি চালক, পরিবহন শ্রমিক, সাধারণ যাত্রী ও দোকানদারদের সঙ্গে কথা বলে তিনি স্পষ্টভাবে জানান—কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজি বরদাশত করা হবে না।

ওসি জে ও এম তৌফিক আজম সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে বলেন, কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে বা এ ধরনের অপচেষ্টা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি নিজের মোবাইল নম্বর সংবলিত কার্ড বিতরণ করেন, যাতে ভুক্তভোগীরা সরাসরি যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।

স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, পুলিশের এমন উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কালিহাতী বাসস্ট্যান্ড স্থায়ীভাবে চাঁদাবাজ ও দখলমুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST