সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড় উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

Reporter Name / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কার্যক্রম ও দপ্তর পরিদর্শন করেছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন, পরিদর্শন শেষে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা, বরাদ্দ ও ব্যয়ের হিসাব, কাজের মান এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভাগীয় কমিশনারের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি,র জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদ্দাত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে তিনি স্থানীয় প্রশাসনকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়ানো এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST