ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বি এন পির উদ্দোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এক আলোচনা সভা হয়েছে। উক্ত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি আব্দুর সাত্তার মিলনের সভাপতিত্বে-বক্তব্য রাখেন,পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মি,মোঃ ফরিদ মিয়া,মুক্তার হোসেন,আবুল কালাম আজাদ ও যুবদলের সদস্য সচিব সজিবসহ আরো অনেকে।
এ সময় ঘোড়াঘাট কেন্দ্রিয় থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌওলানা ফরিদ তিনি দেশ ও জাতির উদ্দেশে দোয়া করেন। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি পৌর এলাকার দক্ষিন জয়দেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সঞ্চলনায় দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্টিত হয়েছে।