মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্বাধীনতা দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে শোভাযাত্রাটি ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার শুরুতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি এম এ হাসেম চৌধুরী, গাজীপুর জজকোর্টের জিপি অ্যাডভোকেট সোলায়মান দর্জী, বিএনপির সিনিয়র নেতা আব্দুল করিম বেপারী, আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীরা স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লও লও লও সালাম। স্বাধীনতার এই দিনে, জিয়া তোমায় পড়ে মনে সহ বিভিন্ন শ্লোগান দিয়ে সদর সড়ক প্রদক্ষিণ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন করা হবে। জামায়াতে ইসলামী জাতীয় সংসদে বিরোধী দলীয় আসনে বসে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে। তারা দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী অপশক্তি। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। আগামী দিনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST