কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে নির্মানাধীন এক পোল্ট্রি খামার থেকে ডেউটিন টিন এবং লোহার এঙ্গেল চুরির ঘটনা ঘটেছে।
গত ৩০ মার্চ রাতে সংঘটিত এই ঘটনায় খামার নির্মাণের জন্য রাখা ২৫ ভান টিন এবং ২৪/২৫ পিস লোহার অ্যাঙ্গেল নিয়ে যায় চোরচক্র। এতে খামার মালিক চরম দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
খামারের স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন দৈনিক মুক্তবার্তা প্রতিদিনকে জানান, কামারগাঁও গ্রামের বুরুজ আলীর ছেলে বিল্লাল হোসেন আমার ফার্ম নির্মাণের জায়গা তার নিজস্ব বলে দাবি করিয়া থানায় অভিযোগ করলে আমি নির্মাণ কাজ বন্ধ রাখি। কিন্তু কাজ বন্ধকালীন সময়ে গত ৩০/০৩/২০২৬ ইং তারিখ দিবাগত রাতে কে বা কাহারা পোল্ট্রি ফার্ম নির্মাণের জন্য রাখা ২৫ ভান ডেউটিন, এবং ২৫ পিস লোহার এঙ্গেল চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া এসব টিন ও অ্যাঙ্গেলের মূল্য প্রায় ২ লক্ষ।
তিনি আরো জানান, যিনি অভিযোগ করে আমার কাজ বন্ধ রেখেছে, সেই হয়তবা আমার এসব জিনিস চুরি করে থাকতে পারে। এ বিষয়ে কাপাসিয়া থানায় আমি একটি অভিযোগ দায়ের করেছি।
খামারের নিরাপত্তা কাজে নিয়োজিত মোঃ আবুল হোসেন জানান, আমি নিজে এখানে ২২৫ পিস টিন এবং ২৫ পিস লোহার এঙ্গেল পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম,কিন্তু ৩১/০৩/২০২৬ ইং সকালে এসে দেখি ঢেকে রাখা এসব টিন ও অ্যাঙ্গেল কিছুই নেই, সবই চুরি হয়ে গেছে।
উক্ত গ্রামের বাসিন্দা মতি মিয়া বলেন, ইকবাল ভাই একজন অত্যন্ত সহজ-সরল ভালো মানুষ, তার ফার্মের চুরির ঘটনায় এলাকাবাসী সবাই মর্মাহত। আমরা গ্রামবাসী সকলে উক্ত ঘটনা যারাই ঘটিয়েছে তার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, টিন চুরির ঘটনা ইকবাল আমাকে জানিয়েছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমরা গ্রামবাসী সবাই মিলে চেষ্টা করছি, যে বা যারা চুরি করেছে প্রশাসনের সহায়তায় এর সঠিক তথ্য খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি যাওয়া পোল্ট্রি ফার্মের টিনের বিষয়ে অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত শনাক্ত করে যথাযথ আইনের আওতায় আনা হবে।