বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ আরোহী নিহত

Reporter Name / ৬১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫:১৯ পূর্বাহ্ন

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনা আরোহী ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আর আহতরা হলেন শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও অজ্ঞাতনামা এক যুবক (৩০)।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পরপরই চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, নিহতদের কারোরই নাম পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসের কাজে বের হয়েছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা কিছুই বলতে পারছেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST