রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন Logo অতিরিক্ত খাজনা আদায়: কুড়িগ্রামে পশুর হাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা Logo সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo গাজীপুরের রাজবাড়িতে রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ তরুণের মর্মান্তিক মৃত্যু কারো মাথায় ছিল না হেলমেট Logo সিলেটের বিয়ানীবাজার চারাবই থেকে গরু কিনতে গিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই শিকার Logo রামিসা হত্যার বিচার দাবিতে গাজীপুরে এসএসসি ’৯৮ ব্যাচের মানববন্ধন Logo কেশবপুরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকার ঘোষণা পুলিশের Logo কাপাসিয়ায় এক কৃষকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন এমপি সালাউদ্দিন আইউবী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, (কাপাসিয়া) গাজীপুর:

সিলেটের পর গাজীপুরেও অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে গৃহীত এই কর্মসূচির গাজীপুর পর্বের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশেষ অতিথি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”।
এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানের এই মহতী উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন ও দক্ষ প্রতিভা গড়ে তুলতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। বক্তারা প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।

বৈরী আবহাওয়া সত্ত্বেও শত শত শিশু-কিশোর ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী দিনে মোট ৮টি ভিন্ন ইভেন্টে শিশু-কিশোররা তাদের প্রতিভা প্রদর্শন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন এবং গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST