বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে মাদকসেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ আহত ১ ‎

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় প্রকাশ্যে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

‎রোববার বিকেল পাঁচটার দিকে হরিতলা গ্রামের হযরত মন্তাজ শাহ মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাজারের পাশের একটি ঘরে বসে কিছু যুবক মাদক সেবন ও জুয়ার আসর পরিচালনা করে আসছেন। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার আপত্তি জানালেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাঁদের দাবি, মাদকাসক্তদের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে হরিতলা গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মোখলেস মিয়া ও ইদ্রিস মিয়ার ছেলে আশিক মিয়াকে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখেন কয়েকজন যুবক। তাঁরা এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

‎এ হামলায় একই গ্রামের গিয়াস উদ্দিন ভূইয়ার ছেলে বোরহান উদ্দিন ভূইয়া গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবন ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষ ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

‎স্থানীয় সচেতন নাগরিকেরা বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। তাঁরা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST