বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নাশকতার প্রস্তুতির অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

  • আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার (৭ জুন) রাতে টঙ্গীর খরতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আমির হোসেন লিটন টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার বাসিন্দা এবং ৫১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশের দাবি, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরেও বড় ধরনের মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল বলে তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একাধিক গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে আমির হোসেন লিটনের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST