বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জনগণের সন্তুষ্টিই আমার সন্তুষ্টি, সাধারণ মানুষ পাবে ইনসাফ — এমপি এ কে এম ফজলুল হক মিলন

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মোঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থী ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “জনগণের সন্তুষ্টিই আমার সন্তুষ্টি, সাধারণ মানুষ আমার কাছ থেকে ইনসাফ পাবে।”
শুক্রবার (২৬ জুন ২০২৬) কালীগঞ্জের আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাপ্ত বরাদ্দের অর্থ অন্য কোনো খাতে ব্যয় না করে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় করা হয়েছে। তিনি বলেন, অসচ্ছল শিক্ষার্থীরা যাতে সময়মতো বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং তাদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারেন।
তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জনগণের উদ্দেশে বলেন, “আপনাদের সন্তুষ্টিই আমার সন্তুষ্টি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব।”
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST