মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দুইটি প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪ লাখ টাকা অনুদান প্রদান

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দুইটি প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বরাদ্দপত্র প্রদান করেন।
জানা যায়, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সুপারিশের ভিত্তিতে টোকের সুলতানপুর মামুনিয়া বালিকা দাখিল মাদরাসার উন্নয়নে ৩ লাখ টাকা এবং সালোয়ারটেকি ভূঁইয়া বাড়ি জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন।
আনুষ্ঠানিক ভাবে অনুদানের বরাদ্দপত্র গ্রহণ করেন মাদরাসা সুপার মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।

অনুদানের বরাদ্দপত্র প্রদানের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সবুর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এ রশীদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST