মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাদক, চুরি ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামে মাদক, চুরি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূল সমন্বয়ক কমিটির উদ্যোগে ১০ জুলাই শুক্রবার বিকালে দস্যু নারায়ণপুর বাজার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এ সভায় গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

মাদক নির্মূল সমন্বয়ক কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক মোঃ মাহতাব উদ্দিন প্রধানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সংগঠনের সমন্বয়ক মোঃ কুতুবুল আলম, ইউপি সদস্য মেহেদী হাসান, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর উদ্দিন প্রধান, উপজেলা কৃষকদল নেতা মুজাহিদুল ইসলাম অশ্রু, সামাজিক সংগঠন ‘বন্ধন’ এর সভাপতি সুজিত সেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকাসক্তি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এর প্রভাবে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, “মাদককে ‘না’ বলুন, জীবনকে ‘হ্যাঁ’ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দস্যু নারায়ণপুরকে একটি আদর্শ, নিরাপদ ও অপরাধমুক্ত গ্রামে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত গ্রামবাসী মাদক, চুরি ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক নজরদারি জোরদার, যুবসমাজকে সচেতন করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, আপনার সন্তান কাদের সাথে মেলামেশা করে খোঁজখবর রাখুন, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে পর্যাপ্ত সময় দিন এবং কথা শুনুন, সুস্থ পরিবেশ গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করুন, মাদকাসক্তদের রুখতে একসাথে কাজ করে প্রতিরোধ গড়ে তুলুন।

সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত দস্যু নারায়ণপুর গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST