বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গনে মুচি বাড়ি নদী গর্ভে বিলীনের পথে:

Reporter Name / ২৯৪ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯:২৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় গত কয়েকদিনের প্রবল বর্ষনে শীতলক্ষ্যার নদীর তীর ঘেষে তৈরি করা রানীগঞ্জ – তারাগঞ্জ বেড়িবাঁধের মুচি বাড়ি সংলগ্ন স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। দিন দিন পীচের নীচের মাটি সরে যাচ্ছে। যে কোন সময় রাস্তার অবশিষ্ট অংশ ধ্বসে গিয়ে মুচি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। বিচ্ছিন্ন হতে পারে সড়ক যোগাযোগ ব্যবস্থা । চরম ঝুঁকিতে রয়েছে মুচি বাড়ির লোকজন। এতে মুচি বাড়ি সহ জনমনের মধ্যে আতংক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় শীতলক্ষ্যা নদীর তীর ঘেষে তৈরি করা বেড়িবাঁধ সংলগ্ন মুচি বাড়ি এলাকায় ভয়াবহ ভাঙ্গনের চিত্র। স্থানীয় লোকজন জানায় প্রতি বছরই বর্ষা মৌসুমে মুচি বাড়ি এলাকা নদী ভাঙ্গনের শিকার হয়। মুচি বাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় খাড়া ও গভীরতা বেশি থাকায় অতি বৃষ্টিতে ভাঙ্গনের প্রবনতা এমনিতেই বেশি। গত কয়েক দিনের অতি বৃষ্টিতে বেড়িবাঁধের মাটি ধ্বংসে পড়ে। পীচের নীচের মাটি সরে গিয়ে নদীতে চলে যাচ্ছে।

অনেক আগে থেকেই এ এলাকায় ভাঙ্গনের শিকার হলেও এতোদিন কর্তৃপক্ষ ছিলো চরম উদাসীন। বিগত দিনে সংস্কারমূলক কোন কাজ না করায় আজ ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। অবশিষ্ট রাস্তা দিয়ে কোন রকম যানবাহন চলাচল করছে। খুব দ্রুত সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে যে কোন সময় সম্পূর্ণ রাস্তা ধ্বসে গিয়ে মুচি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে । তা না হলে বন্ধ হতে পারে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ব্যস্ততম সড়ক বন্ধ হলে বিড়ম্বনার শিকার হতে পারে নিকটবর্তী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এভারগ্রীন কিন্ডারগার্টেন, আব্দুর রাকিব খান স্কুল, ও একডালা আওয়ালিয়া আলিম মাদরাসাগামী শিক্ষার্থীরা। সমস্যায় পড়বে তারাগঞ্জ বাজারের হাটুরে এবং কাপাসিয়া, কালীগঞ্জ, পলাশ ও নরসিংদীগামী হাজার হাজার যাত্রী সাধারণ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবত মুচি বাড়ি এলাকা অল্প অল্প করে ভেঙে গিয়ে এ বছর মারাত্মক আকার ধারণ করেছে। জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি দেখার যেন কেউ নেই।
রোববার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা দলীয় নেতৃবৃন্দকে নিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিবেন বলে জানান।

এ ব্যাপারে একালাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে অতি দ্রুত বেড়িবাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST