বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আওয়ামী লীগের নেতাকর্মীদের সত্যের কাঠগড়ায় দাঁড়াতে হবে: জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব দিপু

Reporter Name / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর ২আসনের সাবেক সংসদ সদস্যকে হত্যা করিনি। এ হত্যা কান্ডের সাথে জড়িত ছিলাম না। আমাকে মিথ্যে মামলায় ফাসানো হয়েছে। আমি প্রায় বিশ বছর যাবত প্রবাসে রয়েছি। এবার সময় এসেছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জবাব দেবার। আওয়ামী লীগের নেতাকর্মীদের সত্যের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গাজীপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাতীয় ছাত্র সমাজের সাবেক সফল সাধারণ সম্পাদক জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দীপুর ৫০তম জন্মদিন উপলক্ষে সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী সোহেল রানার সভাপতিত্বে ও নূরে আলম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, রেকাত বানু।

ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে হবেই দেখা দেখা হবে বিজয়ের এ স্লোগানটা  হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা জানেন আমি একটি মিথ্যা মামলা মাথায় নিয়ে বিদেশে অবস্থান করছি। আজ আমার ৫০ তম জন্মদিন অনুষ্ঠান সফল করতে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে দিয়েছেন তাদের সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনারা আমার জন্মদিনে যারা আমার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আমি কখনো এমপি ছিলাম না, আমি কখনো মন্ত্রী ছিলাম না, আমি কোন জনপ্রতিনিধি ছিলাম না আমি আপনাদের গোপাল পুরের ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেছি। আমি অন্যায়ের প্রতিবাদ করতে করতে আজকে আমি এ জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি রাজনীতি করার উদ্দেশ্যে কখনো মাঠে থাকি নাই, আমি অন্যায়ের প্রতিবাদে মাঠে ছিলাম, আর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি, যার ধরুন আমাকে দেশের বাহিরে থাকতে হচ্ছে। আপনারা জানেন আহসানউল্লাহ মাস্টার  একজন সাবেক এমপি ছিলেন একজন শিক্ষক ছিলেন কিন্তু আমি তাকে চিনি একজন আদর্শবান শিক্ষক হিসেবে আমি তাকে চিনি আমার একজন পিতৃতুল্য  অভিভাবক হিসেবে, আপনারা কি পারবেন আপনার পিতৃতুল্য  অভিভাবকে খুন করতে?  এটা একটা চক্রান্ত ছিল এ হত্যাকান্ড ছিল তাদের অভ্যন্তরীণ দলীয় কোন্দলের। আপনারা সকলেই জানেন আহসানউল্লাহ মাস্টারের সবচেয়ে প্রিয় পাত্র ছিলাম আমি। আপনাদের কাছে দোয়া চাই আমি যেন অতি সত্তর এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে দেশে ফিরে আসতে পারি ইনশাল্লাহ।।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক,ইয়াসিন, আরিফ রুবেল, আলম,মধু লিটন আহমেদ, রুবেল আহমেদসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ। এ সময় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে জন্মদিনের কেক ও খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST