মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপন

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

সোহেল কবির স্টাফ রিপোর্টার

লাগাই গাছ হাতে হাতে, সবুজ করি বিশ্বটাকে- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোটা দেশের মতো নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজে বিভিন্ন জাতের চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গত ২১আগষ্ট শুক্রবার সরকারি মুড়াপাড়া কলেজে আয়োজিত চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সায়েদ মোস্তফা কামাল, অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন, প্রকৌশলী মোঃ মনজুরুল আলম রিপন, সাজ্জাদ হোসেন রিজু, সোহেল রানা হৃদয়, এইচটি তাজুল ইসলাম, আবু হায়াত কামাল মুরাদ, রূপগঞ্জ নেশামুক্ত বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ ওসমান গণি, সাধারণ সম্পাদক এস এম শাহীন, সরকারি মুড়াপাড়া কলেজের প্রভাসক মোঃ মিয়াজ উদ্দিন, শ্রোতাবন্ধু ওমর ফারুক, সৈয়দ সাইফুর রহমান রিপন, আক্তার হোসেন মোল্লা, মোঃ ইমান আলী, শরীফ আহমেদ, সাদেক হোসেন ও আলম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসযোগ্য দেশ গড়ে তুলতে সকলের এগিয়ে আসা ও সহযোগিতার প্রয়োজন।
পরে সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্র্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ ও কলেজ প্রাঙ্গনে ফুল, ফলদ এবং ঔষধী গাছসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST