রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ২২ জন আমদানিকারক মোট ৩ লাখ ৫২ হাজার ৭৮৭ কেজি ইলিশ আমদানি করেছেন। এসব মাছের আমদানি মূল্য দেখানো হয়েছে প্রায় ৬ কোটি ৯২ লাখ টাকা।
আমদানিকারকদের হিসাবে, শুল্ক ও পরিবহনসহ প্রতি কেজি ইলিশের খরচ পড়ে প্রায় ৫১৪ টাকা। অথচ বাজারে এসব মাছ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ক্রেতাদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ইলিশকে কোথাও কোথাও চাঁদপুর, বরিশাল বা পদ্মার ইলিশ বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম জানান, প্রথম দুই মাসে ৩ লাখ ৫২ হাজার ৭৮৭ কেজি ইলিশ আমদানির তথ্য রয়েছে। মাছ পরীক্ষা করেই কোয়ারেন্টাইন সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, কম দামে বড় আকারের বিদেশি ইলিশ বাজারে আসায় দেশি ইলিশের বিক্রিও কমেছে। ক্রেতারা বিদেশি ইলিশ দেশি ইলিশের নামে বিক্রি বন্ধে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST