দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ:
প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হলো গুনধর ইউনিয়ন বিএনপির বিশেষ মত বিনিময় ও আলোচনা সভা। আজ শনিবার বিকাল তিনটায় মরিছখালি বাজার সংলগ্ন বালুর মাঠে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র ছাত্রীদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শুরুতেই বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব পারভেজ আহমেদ তাজ মাহমুদ ও ইকবাল হাসান। সমাবেশ ঘিরে মরিচখালি বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গুনধর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছে নেতা কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত মরিচখালি বাজার। আশরাফ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস।
বিশেষ বক্তা, আবদুল্লাহ আল মাসুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। তিনি বলেন ফ্যাসিস্ট সরকার আমাদের হাজার হাজার ছাত্র ভাই বোনদের পশুর মত গুলি করে হত্যা করেছে, আমরা তার বিচার চাই। বিএনপির নেতা কর্মীদের সতর্ক করে তিনি আরো বলেন, আমরা এখনো ক্ষমতায় আসি নাই, এখনই শুনছি বিভিন্ন থানায় ঘাট দখল নদী দখলসহ বিভিন্ন চাঁদাবাজি করছে কিছু সুবিধাবাদী বিএনপি। সঠিক প্রমাণ এর ভিত্তিতে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা বিএনপি, এডভোকেট শফিউজ্জামান শফি সাবেক সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা বিএনপি, মুখসুদুল মোমিনীন সবুজ সাংগঠনিক সম্পাদক করিমগঞ্জ উপজেলা যুবদল সহ গুনধর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।