শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভূলতা হাটাব এলাকায় বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ Logo শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা পিস্তল-ম্যাগজিনসহ গ্রেফতার Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে ভূলতা হাটাব এলাকায় বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সোহেল কবির , স্টাফ রিপোর্টার

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিল লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। গতকাল ২১নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এতে রাস্তার উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উত্তেজিত শ্রমিকরা হামলা চালিয়ে মিলে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকদের হামলায় আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা (৪৫) ও এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী (৩৪) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তাদের উপস্থিতিতে মিলের ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ) কাররুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৫নভেম্বর থেকে ১ডিসেম্বর তারিখের মধ্যে পর্যায়ক্রমে শ্রমিকদের লে-অফের ক্ষতিপূরণ সহ সকল পাওনা পরিশোধ করা হবে। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
শ্রমিকরা জানায়, লে-অফের দুই মাসের ক্ষতিপূরণসহ দুই মাস ২২দিনের বেতন বকেয়া রয়েছে। জ্বালানি সংকট বর্তমানে নিরসন হয়ে গ্যাসের চাপ বৃদ্ধি পেলেও কারখানাটি চালু করা হচ্ছে না। আম্বার বোর্ড মিলের নামে গত ১৪বছর গ্যাস লাইন থাকলেও তা এখন বন্ধ করে অন্য নামে পেপার মিল চালু করা হয়েছে। শ্রমিকরা তা মানবে না। দুই মাস ২২দিনের বকেয়া বেতন, ভাতা না পেয়ে শ্রমিকরা অতিকষ্টে দিন যাপন করছেন।
গত ২৩আগস্ট কারখানা বন্ধ করার দিন শ্রমিকদের আন্দোলনের একপর্যায়ে মিল কর্তৃপক্ষ ২০নভেম্বর তারিখের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার আশ্বাস দেয়। তখন শ্রমিকরা ফিরে যায়। মিলের ১৯৮জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, গ্রাচুয়িটি দেওয়া হচ্ছে না। শ্রমিকদের চাকরিচ্যুত করায় তারা অতিকষ্টে দিন যাপন করছে। শ্রমিকদের বাড়ি ভাড়া ও দোকান বাকি পরিশোধ করা যাচ্ছে না।
গত ২৩আগস্ট শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে চাইলে তারা বাঁধার মুখে পড়েন। একপর্যায়ে কারখানার স্টাফরা শ্রমিকদের মারধর করে। দীর্ঘদিন ধরে বেতন, ভাতা ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়। আগামী ১ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা না হলে পুনরায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এব্যাপারে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা বলেন, জ্বালানি সংকটে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী গত ২৩আগস্ট থেকে কারখানার সব সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ১ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ গত ২৩আগস্ট তীব্র জ্বালানি সংকট ও কাঁচা মালের অভাব দেখিয়ে আম্বার বোর্ড মিলের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। মিলে ৩৭৯ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST