বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

০১টি ওয়ানশুটারগান এবং ০১ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩১০ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৫ অক্টোবর ২০২৪ তারিখ চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামস্থ বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিটস্থ জনৈক ফটিক হোসেন এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জালাল (৪৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-বাথানপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ওয়ানশুটারগান-০১টি এবং গুলি ০১ রাউন্ড সহ গ্রেফতার করে।

র‌্যাব-৫, সিপিসি-১ এর নিকট গোয়েন্দা তথ্য আসে যে, সীমান্তবর্তী এলাকা থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে প্রবেশ করবে। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিযানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় গমন করে এবং প্রাপ্ত গোপন তথ্য এর উপর নির্ভর করে বিবরণ মোতাবেক সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে।

পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামস্থ বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিট জনৈক ফটিক হোসেন এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তির নিকট থেকে উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST