সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

Reporter Name / ৫০১ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৮:৫৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে তিন যাত্রী। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছলে হঠাৎ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এসময় অধিকাংশ যাত্রী, চালক ও হেলপার বাস থেকে নামতে সক্ষম হলেও তিনজন যাত্রী দগ্ধ হয়। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, খবর পেয়ে ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি ।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST