শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

আব্দুল মান্নান: পটুয়াখালীঃ

সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।প্রশাসন জানিয়েছে, অভিযানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। যা চলবে আরও দুইদিন। বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ।

পর্যটকদের সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন কুয়াকাটা উপহার দিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কর্মকর্তা। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের সতর্ক করে গত এক সপ্তাহ যাবৎ মাইকিং করে পাউবো। তাদেরকে কুয়াকাটা বীজ ম্যানেজমেন্ট কমিটির দেয়া নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়, তবে যারা যারা সরিয়ে না নিচ্ছে তাঁদেরকে গুড়িয়ে দেয় হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় সরকারি জায়গা দখল করে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করেছিলো দখলদাররা। তাদের এসব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হলেও অনেকেই তা সরিয়ে নেয়নি। পরে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ট‍্যুরিজম পার্কের পূর্বপাশে বসানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST