মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে প্রাইভেটকারসহ দুই গরুচোর আটক

Reporter Name / ২৭২ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেটকারসহ দুই গরুচোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার ৯নভেম্বর গভীর রাতে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জনসাধারণ তাদের চিহ্নিত করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আটককৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫) এবং মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া জানান, পৌরসভার বাউসি এলাকায় একটি ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়, যার মধ্যে ছিল ঢাকা মেট্রো-গ ১৪-১৫৯৬ নম্বরের একটি টয়োটা করোলা প্রাইভেটকার, তালা কাটার যন্ত্র, লোহার পাইপ, বাঁশের লাঠি ও রশি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানার ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST