বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া ও শ্রীপুরে বিভিন্ন বিদ্যালয়ে ন্যাশনাল ক্যাডেট কোরের ক্রিড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ২৬৩ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের পক্ষ থেকে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার দুপুরে ঢাকার উত্তরাস্থ ক্যাডেট কোর সদর দফতরের বিএনসিসি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান (এন ডি সি, পি এস সি) আনুষ্ঠানিক ভাবে ফুটবল সহ বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করেন।

শ্রীপুরের লতিফুর গ্রামের কৃতিসন্তান ব্রিগেডিয়ার মোঃ মিজানুর রহমান তাঁর শৈশব কালের স্মৃতি বিজড়িত দস্যু নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লতিফপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে কাছে পেয়ে খুবই আনন্দিত। প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যের মাঝে অধ্যাপক মোঃ সালাউদ্দিন সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাংবাদিক আনিসুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলম হোসেন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথি ব্রিগেডিয়ার মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদন্ড। সবাইকে ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়ালেখা করার জন্য আমাদের সময় এতো বেশি সুযোগ সুবিধা ছিল না। এখন সরকারি পর্যায়ে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। সবাইকে দেশ, জাতী ও সমাজের দায়িত্ব পালন করতে হবে। এই এলাকার অর্জিত সুনাম ধরে রাখতে হবে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে যার যার অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST