সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর টঙ্গীর মুদাফা এলাকায় এক স্কুল ছাত্রী সেতু রানী রায় (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত শুক্রবার বিকালে আনুমানিক ৫ টার দিকে গাজীপুর টঙ্গীর খলিল মার্কেট, মুদাফা এলাকার জনৈক মোঃ আয়নুল হক এর বাড়ীর ভাড়া বাসায় ২য় তলা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত স্কুল ছাত্রী সেতু রানী রায় (১৪) নীলফামারি জেলার, কিশোরগঞ্জ থানার, কিসামাত বীরচরণ গ্রামের শ্রী দিলীপ চন্দ্র রায় (৪৫) এর মেয়ে। সে গাজীপুর মহানগরী টঙ্গী মুদাফা খলিল মার্কেট আব্দুল আউয়াল বিদ্যানিকেতনে ৮ম শ্রেণিতে পড়ত।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের পিতা পেশায় এজন রিক্সা চালক। তারা দীর্ঘদিন যাবৎ বর্তমান ঠিকানার বসবাস করে আসছিল নিহত শ্রী সেতু রানী রায় (১৪)-বর্তমান ঠিকানায় তার বাবা মার সাথে থাকত। গত শুক্রবার বিকাল অনুমানিক ৪ টায় নিহতের পরিবার বর্তমান ঠিকানার বাসার কক্ষে মেয়ে শ্রী সেতু রানী রায়কে রেখে বাহিরে যায়।নিহতের ছোট ভাই শ্রী পল্লব (০৮) বাহিরে খেলা করছিল, খেলা শেষে সে ঘরে যাওয়ার চেষ্টা করলে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় কোন সাড়া শব্দ না পেয়ে পল্লব তার মাকে নীচ থেকে ডেকে নিয়ে আসে। এসে দরজা নক করে। কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন সহ দরজা জোরে ধাক্কা দিয়া ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। ঘরে ঢুকে দেখতে পায়, শ্রী সেতু রানী রায় গলায় নাইলনের রশি দিয়া সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগাইয়া ঝুলে আছে। তাৎক্ষনিক তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানায় অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর অভিযোগ পেয়েছি। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST