বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যমুনা ফার্টিলাইজার চালুর দাবিতে সরিষাবাড়ীতে গণ অধিকার পরিষদের মানববন্ধন

Reporter Name / ২৬৯ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর):

যমুনা সার কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন করেছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে তারাকান্দি যমুনা সার কারখানার সামনে এই মানববন্ধনের আয়োজন করে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা এবং সহযোগিতায় অংশ নেয় সরিষাবাড়ী উপজেলা শাখা।

মানববন্ধনে নেতারা জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ১১ মাস ধরে কারখানার অচলাবস্থার কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের শিল্প খাতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জাকির হোসাইন,সহসভাপতি আল-আমিন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম ইসলাম।

মানববন্ধনে সঞ্চালনা করেন, জেলা গণ অধিকার পরিষদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা যমুনা সার কারখানার গ্যাস সরবরাহ দ্রুত পুনরায় চালুর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, কারখানাটি চালু না হলে দেশের কৃষি ও শিল্প খাতে উৎপাদন সংকট দেখা দেবে, যা জাতীয় অর্থনীতির জন্য বড় বিপদ ডেকে আনবে।

মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষও অংশ নেন এবং যমুনা সার কারখানা সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST