বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তাবলীগ জামাতের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর):

টঙ্গী ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপর সাদপন্থীদের নির্মম হামলা ও হত্যার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সরিষাবাড়ী পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন সড়কে তাবলীগ জামাত ও তাওহিদী জনতার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাদপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন তাবলীগ জামাতের সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. শহিদুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন মুফতি মাওলানা হাবিবুর রহমান, মুফতি মোখলেছুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবুবক্কর সিদ্দিক, এবং মাওলানা নাজমুল হুদাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “সাদপন্থীদের নির্মম হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি তাদের মসজিদে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি আন্দোলনকারীদের উত্থাপিত ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।

সরিষাবাড়ীর এ মানববন্ধন কর্মসূচি সারাদেশে তাবলীগ জামাত ও তাওহিদী জনতার প্রতিবাদের একটি অংশ। মুসলিম উম্মাহ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST