ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃ হাফেজিয়া মাদ্রাসা ক্রীড়া ও কোরআন প্রতিযোগিতা ২০২৫ আনুষ্ঠানিক হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে ঘোড়াঘাট কে,সি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ বড় মাঠে আলোক শিখা ফাউন্ডেশন এর আয়োজনে আবু উবাইদার সভাপতিত্বে আফরিদি কবির রাকা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা আব্দুল হাদি।
উক্ত প্রতিযোগিতায় পৌর এলাকার দশটি হাফেজিয়া মাদ্রাসার প্রায় ৩০০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিরোজ কবির,সাব্বির আহমেদ,মাহফুজুর রহমান,সবুজ মিয়া সহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সহ- সভাপতি দিশান চৌধুরী, রোজ বাহাদুর, শাকিল, নিবির ও মুশফিক প্রমূখ।