শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে পৃথক ঘটনায় ৩ শিশুর লাশ উদ্ধার

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১১:১০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে পৃথক এলাকায় ব্রীজের নীচ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার ও ট্রলির চাপায় সোহাগ (০৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ওই দুই জন নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার কয়েকজন লোক গোসল করতে এসে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ ভাসতে দেখে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মহদেহ দু’টি দেখতে শতশত মানুষ ব্রিজের নিচে জমা হতে থাকে। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতক দুটির মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫ থেকে ৬ মাস হবে। দুটি নবজাতকই কন্যা শিশু । হয়তো দুজন জমজ সন্তান হবে।
তদন্তে আসা কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, ‘মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে ইউনিয়ন চেয়াম্যানের নিকট হস্তান্তর করা হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে জেলার ফুলবাড়ী উপজেলায় বালু ভর্তি ট্রলির চাপায় সোহাগ (০৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে দুঘর্টনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের পাশে থাকা অবস্থায় শিশুটিকে চাপা দেন বালু ভর্তি ট্রলিটি। পরে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় শিশুটি উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু সোহাগ ওই এলাকার বিপ্লব মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। তিনি জানান তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST