ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট আল্ -আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঘোড়াঘাট থানা সংলগ্ন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখায় এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের এফ.এ.ভিপি ও শাখা ব্যবস্থাপক এ.এস.এম রবিউল ইসলাম।
এ সময় পলাশবাড়ী শাখার এক্সিকিউটিভ অফিসার জাকের হোসেন, ঘোড়াঘাট শাখার এজেন্ট খালেকুজ্জামান রতন,ব্যবসায়ী মেজবাহুল ইসলাম,ফুয়াদ মিয়া,শামীম হোসেন সহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।