বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দু’ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ

মঞ্চে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কোন আহত না হলেও ১০ থেকে ১৫ মিনিট সভা পন্ড হয়ে যায়।
মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পৌরসভার পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আবারো সভা শুরু হয়। এ সময় সভা অনুষ্ঠাস্থলের কাছে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী, বিএনপি নেতা ও পুলিশ জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। ওই সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। সভায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বক্তব্য দেওয়ার জন্য বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের নাম ঘোষনা করেন। এ সময় আশরাফুল হকের কর্মী-সমর্থকদের সঙ্গে শাহীন শওকতের কর্মী-কমর্থকদের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুর করা হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায় নি। সংঘর্ষের মাঝেই আশরাফুল হক অনুষ্ঠান বর্জন করে তার কর্মী-সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।
এরপর আবারও অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বক্তব্য রাখার সময় অনুষ্ঠানের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অনুষ্ঠানে আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয়ার কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষেরই কেউ আহত হয়নি। বিষয়টি দলীয়ভাবেই সমাধান করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দীন জানান, বিএনপির সমাবেশস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। নেতাদের আগে ও পরে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষই থানায় অভিযোগ দেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST