শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজনে ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নে “সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাত” এর আয়োজনে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমা নামাজের পর ইউনিয়নের সুন্দরপুর জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে ব্যানারে অংশগ্রহণ করেন হাজারো মুসলিম জনতা।

গাজায় বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পবিত্র রমজান মাসেও সেখানে বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আয়োজকরা।

এ সময় মিছিলে স্লোগান দেওয়া হয়, ‘যুদ্ধ নয় শান্তি চাই’, ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’, ‘ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেন জাতিসংঘ জবাব চাই’? ‘বয়কট বয়কট ইসরায়েল বয়কট’।

এসময় ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য মোঃ কবির মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরপুর জামে মসজিদের খতিব মুফতি রুকন উদ্দিন ক্বাদরী, মানিকপুর নুরে মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল কদ্দুস, মানিকপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব ক্বারী মোঃ আমিরুল ইসলাম, রতনপুর জামে মসজিদের খতিব ক্বারী জসিম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান হাবিব, ক্বারী মোতাহের।

এছাড়াও সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে বক্তব্য রাখেন চঞ্চল মাহমুদ জোবায়ের।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে হাজারো মুসলিম জনতার মধ্যে উপস্থিত ছিলেন, রাকিব মিয়া, মতিউর রহমান, সাব্বির, মারুফ আহমেদ, নজরুল মিয়া, মোঃ হাফিজুর রহমান উজ্জ্বল, সাদ্দাম সহ এলাকাবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST