বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা কোর্স সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বৃহত্তম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ভূঁইয়া ফাউন্ডেশন”এর ব্যবস্থাপনায় এবং ঐতিহ্যবাহী দ্বিনী প্রতিষ্ঠান ভাকোয়াদী রিয়াজুল জান্নাহ্ আদর্শ বালিকা মাদরাসার উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
মহাগ্রন্থ আল্ কুরআন শিক্ষা কোর্স সমাপনী উপলক্ষে ২৯ মার্চ, শনিবার সকালে মাদরাসা মিলনায়তনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাকোয়াদী গ্রামের কৃতি সন্তান উপজেলা রিসোর্স অফিসার মোহাম্মদ ইমরান হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্স সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী অফিসার মো: মাহবুবুর রহমান বিন্তাজ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী মো: সফিকুল আলম ভূইয়া, আবু বকর ভূইয়া,শহীদুল ইসলাম ভূইয়া, মাকসুদুর রহমান ভূইয়া।

বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: আমিনুল ইসলাম, মো: দানিসুর রহমান, মো: শাহ আলম ভূইয়া, মাহফুজুর রহমান নাসির ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বয়ষ্কদের মাঝে কুরআন শরীফের কপি ও আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আগত ভূঁইয়া ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, ভবিষ্যতেও বয়ষ্ক মহিলাদের কুরআন শিক্ষা কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST