মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি রাজু, সা. সম্পাদক কবির ও অর্থ সম্পাক বাকি নির্বাচিত

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে মো. শাহাদাৎ হোসেন রাজু, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন ও অর্থ সম্পাদক বাকি বিল্লাহ নির্বাচিত হয়েছে

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজে সংগঠনের উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট কলেজের সভাপতি  ড. মশিউর রহমান মৃধা নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের ভোট গ্রহণ করে এই সময় ভোটগ্রহণে সহায়তা করেন  সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মোট নয়টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইটি পদে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দুটি পদেই উন্মুক্ত প্রাথীতা রেখে সদস্যরা গোপন ব্যালটে তাদের পছন্দের ব্যক্তিদের নাম লিখে  মতামত ব্যক্ত করেন। সকলে দেওয়া ভোটের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি,  শিরোনাম প্রতিদিন পত্রিকার সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নরসিংদীর খাস খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কবির হোসেন।

বাকী ৭টি উপস্থিত সদস্যদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে ওই সকল পদের জন্য সদস্য নির্বাচিত করা হয়। ওই ৭টি পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি বাংলার নবকন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন, সহ-সভাপতি পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম মিয়া, যুগ্ম সম্পাদক পদে কালের কণ্ঠ পত্রিকার (মাল্টিমিডিয়া) প্রতিনিধি সুজন বর্মন দীপ, সম্পাদক পদে ঢাকা মেইল এর জেলা প্রতিনিধি বাকি বিল্লাহ,  দপ্তর সম্পাদক পদে আমার দেশ পত্রিকার রায়পুরা প্রতিনিধি এম আজিজুল ইসলাম, কার্যনিরবাহী সদস্য দুটি পদে নির্বাচিত হন স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল কাশেম ও কালবেলা পত্রিকার বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান।

৯ সদস্য বিশিষ্ট নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST