বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খান আঃ হাই সরকার স্কুল এন্ড কলেজের চলতি ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় সাপেক্ষে প্রবেশপত্র বিতরণ হচ্ছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকগণ।

৯ এপ্রিল বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, উক্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আরিফ সরকার বিষয়টি তদন্ত করেন। তদন্ত করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোন প্রকার আর্থিক অনিয়ম পান নাই এবং তাৎক্ষণিকভাবে অভিযোগকারীর সাথে কথা বলে বিষয়টি যে তিনি ভুল বুঝেছেন তা নিশ্চিত করেন। বিষয়টির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরো জানান, পরীক্ষার্থীদের দীর্ঘ তিন মাস সময় পাঁচটি বিষয়ে কোচিং করানোর পর তাদের কাছ থেকে মাসে ১ হাজার ৫শ টাকা করে যে টাকা আদায় করা হয়েছে তা কোনোভাবেই খুব বেশি নয়। তবে তিন মাসের টাকা একত্রে নেওয়ায় শিক্ষার্থীদের তা পরিশোধে সাময়িক অসুবিধার কথা স্বীকার করে ভবিষ্যতে তা মাসে মাসে আদায় করা হবে বলে আশ্বাস দেন।
তিনি আরো দাবি করেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার জন্য স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সংবাদ পরিবেশন করায় তিনি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST