শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্ক নয়: সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির নির্দেশনা Logo পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন Logo কাপাসিয়ায় ঘোরশ্বাব জলমহাল উন্মুক্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন Logo সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, আটক ২: উত্তাল কিশোরগঞ্জ Logo শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি Logo দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ছাত্রদল নেতা সজীব রায়হান, নেতৃত্বে দেখতে চায় তৃণমূল Logo টঙ্গীতে ঈদগাহ মাঠ সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে পরিচালনা কমিটি Logo বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে উলিপুরে উন্নয়ন ভাবনার মতবিনিময় সভা Logo সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫, ১:০০ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মহানগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

সোমবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান।

তিনি আরো জানান, বিপ্লবের একজন নেতার ওপর হামলার ঘটনার পর থেকে মহানগর পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করে। গেল রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় জড়িতদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চলমান বিশেষ অভিযানে সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত রবিবার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, গাজীপুর মহানগরীর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে যানজটে আটকে থাকা অবস্থায় কয়েকটি মোটরসাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত তার গাড়ীতে হামলা করে দ্রুত পালিয়ে যায়। হামলায় তার গাড়ীর একটি গ্লাস ভেঙ্গে যায়। এতে তিনি হাতে আঘাত পান।

তিনি আরো বলেন, এ ঘটনার পর তিনি গাড়িতে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর শিক্ষার্থীরা তাঁর নিরাপত্তায় এগিয়ে আসলে সেখানে তিনি গাড়ি থেকে নামেন। শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে সেখানে গাজীপুর মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত হয়ে তার সাথে কথা বলেন। পরে সেখান থেকে পুলিশের আরেকটি গাড়ি দিয়ে রাত সাড়ে আটটার দিকে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়।

মহানগর পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অন্যতম হলেন হাসনাত আব্দুল্লাহ। দেশে অরাজক অবস্থা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অসৎ উদ্দেশ্যে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা হাসনাত আব্দুল্লার উপর হামলা করেছে। এ ঘটনার পর পর মহানগর পুলিশের একাধিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। তাদের প্রায় সবাই আওয়ামীলীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা কর্মী।

তারা আরো জানান, আটককৃতদের অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় এবং অন্যান্য অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান আরো জানান, আটককৃতদের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। এ সংক্রান্তে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অন্যান্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান রয়েছে।

হাসনাত আব্দুল্লার উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST