মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডি’র পরিচিতি, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫, ৮:০২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডি’র নবগঠিত সদস্যদের পরিচিতি, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২ মে সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলেজ গভর্নিং এডহক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
শিক্ষক পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার সাদেকের পরিচালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, আজীবন দাতা সদস্য ফাতেমা বিনতে দোহা, বোর্ড মনোনীত প্রতিনিধি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন শেখ, বিদ্যুৎসাহী সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয়) অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান বাবুল, অভিভাবক প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান সবুজ, শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম, কাজী বোরহান উদ্দিন, লুৎফর রহমান, কলেজের প্রাক্তন শিক্ষক ও কাপাসিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মীর মাসুদ করিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকার, সদস্য সচিব আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, কাপাসিয়া এসোসিয়েশনের সভাপতি তৎকালীন পূর্ব পাকিস্তানের খাদ্য ও কৃষি মন্ত্রী মরহুম ফকির আব্দুল মান্নান এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করেন কাপাসিয়া কলেজ। পরবর্তীতে সাবেক পাট মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি হান্নান শাহ্’র সুযোগ্য উত্তরসূরী কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এই কলেজটি এ অঞ্চলের অতি প্রাচীনতম কলেজ। বিগত সরকারের সময় উপজেলা সদরে অবস্থিত ‘কাপাসিয়া ডিগ্রি কলেজ’টি বাদ দিয়ে নীতিমালা লঙ্গন করে ১০/১২ কিলোমিটার দূরের প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। এ নিয়ে কাপাসিয়ার সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কাপাসিয়া কলেজটি সরকারি করণের ক্ষেত্রে চরম ভাবে বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উপজেলা সদরের প্রাচীনতম কলেজ হিসাবে ‘কাপাসিয়া ডিগ্রি কলেজ’টি সরকারীকরণের দাবি রাখে। উপস্থিত গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অনতিবিলম্বে সরকারি করণে যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST