বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত এক 

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে এর চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রলিতে থাকা এক শ্রমিক হৃদয় (২০)।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দূর্ঘটনা ঘটে।

নিহত একই উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

আহত বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানান, চালক রুবেল ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে যায়। এতে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রলিতে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় একজন আহত হন। আহত হৃদয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ‘ট্রলিচালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার স্বজনদের আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST