মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে তিতাসের অভিযান আর্থিক জরিমানা আদায়

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে ৮০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে অনুমোদনহীনভাবে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করায় পৃথকভাবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সাইনবোর্ড মেম্বার বাড়ি রোডে ভুষিরমিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন
গাজীপুর আঞ্চলিক অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন  সিনিয়র সহকারী সচিব,   বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

অভিযান শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকদের জানান, জ্বালানি ও তিতাস কিসের পক্ষ থেকে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে গাজীপুর সাইনবোর্ড এলাকার মেম্বারবাড়ি রোডে অভিযান পরিচালিত হয়। আজকের অভিযানে আমরা প্রায় ১০০ মিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ  উচ্ছেদ করেছি। প্রায় ৮০টি বাসা বাড়ির ২’শত গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দুইটি পৃথক মামলায় মোট  ৪৫ হাজার টাকা অর্থদণ্ড  জরিমানা আদায় করেছি। গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ এ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ গ্যাস সংযোগ কেউ যাতে দিতে না পারে,  এ ব্যাপারে সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে।
অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারী ব্যবস্থাপক আব্দুল আল মামুুন এবং সহকারী কর্মকর্তা সোহেল রানা, আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST