মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে টঙ্গী মাজার বস্তিতে যৌথ অভিযান, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২৪

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

দেশব্যাপী চলমান আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ১৬ জুন ২০২৫, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তিতে যৌথ অভিযান পরিচালনা করে উত্তরা আর্মি ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন (২৪)।

অভিযানে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা হয় ১৬ বোতল মদ, ৫ রোল ইয়াবা সেবনের পেপার, ৬টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের দুল, ২টি মানিব্যাগ, ২০টি গ্যাস লাইট, বিপুল পরিমাণ মাদকসেবন সামগ্রী এবং নগদ ২,৬৫,০০০ টাকা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেও মাদক ও ছিনতাই সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদেরকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে জিএমপি টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ ইসকান্দার হাবিবুর রহমান বলেন যৌথ বাহিনীর অভিযানে টঙ্গী মাজার বস্তি থেকে ২৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST