শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে শান্তি পরিবহন খাদে, আহত ১০

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহণের নৈশকোচ রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি গভীর পাহাড়ের নিচে পড়ে গেছে।

মঙ্গলবার(২৪ জুন) সকাল সাড়ে ৬.৩০ ঘটিকায় পরিবহনটি খাগড়াছড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, খাগড়াছড়িগামী বাসটি রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর নামক স্থানে পৌঁছলে ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

মো. ইব্রাহিম নামে এক আহত যাত্রী বলেন, ‘বাসটি সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। শুরু থেকে চালক খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মুন্সিগঞ্জে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা হতে বেঁচে যায়। যাত্রীরা চালককে বার বার সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি।’

আরেকজন যাত্রী বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রামগড়ের মাহবুবনগর নামক স্থানে পৌঁছেলে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগতির বাসটি রাস্তার বাহিরে গিয়ে পাশের খাদে পড়ে যায়।’

দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার শুরু করে। পরে পুলিশ, বিজিবি ও ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন , নজরুল ইসলাম, বাসের হেলপার রমজান আলী,তানিয়া, হাজেরা বেগম, বাসের সুপারভাইজার আজাদ, জাহিদা আক্তার, মো: রেজওয়ান, খোরশেদ আলম ও মো: ইব্রাহিম।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে পোঁছে উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি।’ আহতদের হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। চালক পলাতক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST