রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জুলাই পুনর্জাগরণে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে “সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ জুলাই শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একযোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেশব্যাপী প্রচার করা হয়। এতে কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবার, আহত যোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিনিধিগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন যোদ্ধা শামিমা আক্তার শিমু, শহীদ জাকিরের স্ত্রী জান্নাতুন নাঈম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সার্বিক ব্যবস্থাপনায় এবং বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম হোসেন আরজু, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা প্রমুখ।
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে উপস্থিত সকলে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ, সাংস্কৃতিক পর্বে গান ও কবিতা আবৃত্তি, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন, সমাজসেবা কার্যালয়ের সুবিধাভোগী ৬ টি এতিমখানা মাদরাসাকে অনুদানের চেক প্রদান করা হয়।
এছাড়া ‘স্বেচ্ছাসেবী মহিলা সমিতি’ এবং ভিডব্লিউবি ও ‘মা ও শিশু সহায়তা’ কর্মসূচির উপকারভোগীদের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST