বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যমুনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা Logo চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ Logo কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পূণ:নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন সীমানা নির্ধারণের ফলে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে। আগে গাজীপুরে ছিল ৫টি সংসদীয় আসন, এখন একটি বেড়ে জেলায় হবে ৬টি সংসদীয় আসন।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন, নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার।

সর্বশেষ আদমশুমারী অনুযায়ী গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। একারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবভিত্তিক ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকা গুলোর মধ্যে রয়েছে:

গাজীপুর-১: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড থেকে ১২ নং ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-২: গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড থেকে ৩৩ নং ওয়ার্ড এলাকা এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-৩: গাজীপুরের শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরোজালি ইউনিয়ন এলাকা এবং গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-৪: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন পূর্বের ন্যায় ঠিক রাখা হয়েছে।

গাজীপুর-৫: এই আসনটি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে পূর্বের ন্যায় অখন্ডিতই রাখা হয়েছে।

গাজীপুর ৬: নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে গাজীপুরের এই আসনটি নতুন করে বাড়ানো হয়েছে। প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড থেকে ৫৭ নং ওয়ার্ড এলাকা নিয়ে গঠন করার প্রস্তাব করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST