বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নিরাপত্তাহীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে নির্মাণাধীন ভবনে সেফটি ব্যবস্থা না থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সোহেল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক শ্রমিক মোকলেছুর রহমান (৩২)।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট আবাসিক এলাকার ‘খাঁন টাওয়ার’ নামের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভবনের চতুর্থ তলায় রড উত্তোলনের সময় একটি লোহার রড পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ভবনে কোনও সেফটি ব্যবস্থা ছিল না। আগেও এ এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। নির্মাণ কাজে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়নি। তাদের ভাষায়, “এটি দুর্ঘটনা নয়, অবহেলাজনিত হত্যা।”

তারা বলেন, পাঁচতলা ভবন নির্মাণে শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা হয়নি। এমনকি ভবনের অনুমোদন রয়েছে কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঘটনার পর ‘খাঁন টাওয়ারের’ মালিক সুরুজ খাঁন পলাতক রয়েছে। তার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ইস্কান্দার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST