শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে ক্ষমতার অপ ব্যবহারকারী কৃষক দল নেতা বহিষ্কার

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রাণীশংকৈল প্রেসক্লাবকে উদ্দেশ্যে করে  উড়িয়ে দেওয়াসহ প্রকাশ্যে গুষ্টিসাফ করে দেওয়ার হুমকি দাতা পৌর কৃষক দলের নব্য নেতা মাসুদ রানাকে  বহিষ্কার করেছে জেলা কৃষক দল।

শনিবার (৯ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে “রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা কৃষকদলের নজরে আসলে রাত ৯ টার দিকে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল স্বাক্ষরিত এক বহিষ্কার পত্র জারি করেন।

বহিষ্কারাদেশে আদেশে জানানো হয়,অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রানীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো: মাসুদ রানা কে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বহিস্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে জায়গায় না পায় তার উদাত্ত আহ্বান রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST