রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৫টায় টঙ্গীর কামিল( সিনিয়র মাদ্রাসা) প্রাঙ্গণে ৪৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। পরিচালনা করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু।

এসময় আরও উপস্থিত ছিলেন— টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফী, থানা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রাদানসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর-৬ আসনে যাকেই মনোয়ন দেন আমি আমার কর্মীরা তার পক্ষেই কাজ করব। যদি আমাকে মনোনয়ন দেন, তবে গাজীপুর-৬ আসনকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত আসন হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ অসুস্থ হয়ে চিকিৎসাধীন। এ সময়ে দেশবাসীর দোয়া ও সমর্থন অত্যন্ত জরুরি।

পরে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST